'কাশী তামিল সঙ্গম ৫.০' প্রকল্পের মাধ্যমে ১,০০০ জন শিক্ষার্থীকে তিরুক্কুরাল চর্চার জন্য ১০,০০০ টাকা করে স্টাইপেন্ড পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট ইন্টার্নশিপের জন্য শিক্ষার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন না। পড়ুয়াদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে তাঁদের নিজস্ব কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে।
এই নিয়মের অধীনে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সরকারি পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর রাজ্যের নোডাল সংস্থাগুলি অংশগ্রহণকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্বাচিত করবে। সবশেষে, মনোনীত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যোগ্য পড়ুয়াদের সঠিক মূল্যায়ন করে মেধার ভিত্তিতে একজন করে শিক্ষার্থীকে বাছাই করবে।







