কালীপুজো আসার আগেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা সমেত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী সোমবার থেকে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস মিলেছে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পেয়ে হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পারদ আরও নিচে নেমে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় পৌঁছেছে। ঠান্ডার আমেজ বাড়ায় ইতিমধ্যেই অনেকে হালকা শীতপোশাক গায়ে জড়াতে শুরু করেছেন।







