দীর্ঘ ১২ ঘণ্টা ধরে অচলাবস্থা চলছে। মানবকর্মীদের ছেঁটে এআইয়ের উপর ভরসা রাখছিল মাইক্রোসফট। কর্মীদের চাকরি ছেড়ে দিতে বলেছিল টেক সংস্থাটি। তার কয়েকদিনে মধ্যেই সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ল মাইক্রোসফটের পরিষেবা। প্রায় ১১ ঘণ্টা ধরে বিশ্বের অন্যতম সেরা টেক সংস্থাটি কারycz অচল হয়ে রইল। তার জেরে দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হতে শুরু করল। ইতিমধ্যেই রাজধানীতে তিনটি বিমান বাতিল হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারত-সহ একাধিক দেশে মাইক্রোসফটের ইমেল পরিষেবা ‘আউটলুক’ এবং ‘মাইক্রোসফট ৩৬৫’-এ সমস্যা শুরু হয়। প্রথমে ইমেল পাঠাতে পারছিলেন না ইউজাররা। তারপর লগইন করতেও গিয়েও বিপত্তি। শুক্রবার সকাল হতে সমস্যা আরও বাড়ে। ইমেল আদানপ্রদান, লগ ইন, ইনবক্সে থাকা মেল চেক করা-সমস্ত কিছুই একেবারে স্তব্ধ হয়ে যায়। প্রায় ১১ ঘণ্টা ধরে এই অচলাবস্থা চলেছে বিশ্বজুড়ে। জানা গিয়েছে, অন্তত ১ লক্ষ ৩০ হাজার ইউজার সমস্যায় পড়েছেন এই বিশ্বব্যাপী বিভ্রাটের জেরে। মাইক্রোসফট কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে ইউজাররা মেল আদানপ্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হয়েছে আমাদের পরিকাঠামোর উপর অত্যধিক চাপ পড়ে যাওয়ার দরুণ।’ দীর্ঘ ১২ ঘণ্টা ধরে অচলাবস্থা চলতে থাকায় এবার সমস্যা ছড়িয়ে পড়েছে মেল আদানপ্রদানের থেকেও বড় ক্ষেত্রে। মাইক্রোসফটের ইমেল পরিষেবা ব্যাহত হওয়ার জেরে যথাযথ বার্তা পৌঁছচ্ছে না বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলির কাছে। সেকারণেই শুক্রবার সকালে দিল্লি থেকে তিনটি বিমান বাতিল হয়েছে। দু’টি বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও বিমান বাতিলের আশঙ্কা রয়েছে। আপাতত চেষ্টা চলছে মাইক্রোসফটের পরিবর্তে অন্য কোনও সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আবার আগের মতো স্বাভাবিক করার। অন্যদিকে, মাইক্রোসফটের সমস্যা কখন সমাধান হবে সেই নিয়ে কিছুই জানায়নি সংস্থাটি। কেনই বা আচমকা মাইক্রোসফটের পরিকাঠামোয় চাপ বাড়ল, উত্তর অজানা।
CityLIVE UPDATEVerified by OurKolkata Newsroom
বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাত্রীরা ভোগান্তি
মাইক্রোসফটের Outlook এবং Microsoft 365 পরিষেবায় বিশ্বজুড়ে সমস্যা শুরু হয়েছে। প্রায় ১১ ঘণ্টা ধরে ইমেল পাঠা-প্রাপ্ট এবং লগইন বন্ধ থাকল। দিল্লি বিমানবন্দরেAlready 3 flights canceled due to the disruption. মাইক্রোসফটের বিবৃতিতে excessive load on infrastructure কে কারণ बताया হয়।

Enlarge
বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাত্রীরা ভোগান্তিPhoto via Sangbad Pratidin






