এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি? Systematic Investment Plan: SIP এতদিন সাধারণত মাসিক SIP হত। তবে বর্তমানে দৈনিক SIP-ও করা যায়। মাসিক SIP নাকি দৈনিক SIP, কোনটা করা আপনার জন্য ভাল? কী বলছে বিনিয়োগের হিসাব? কলকাতা: মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য বর্তমানে বহুল প্রচলিত পদ্ধতি হল SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর কারণ হল প্রতিটা মিউচুয়াল ফান্ড পরিচালনা করেন একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার। এর ফলে ওই মিউচুয়াল ফান্ডে থাকা টাকা কোন শেয়ারে বিনিয়োগ হবে, কতদিন বিনিয়োগ থাকবে, সেই সব ওই ফান্ড ম্যানেজার হিসাব করেন। ফলে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। কিন্তু এই SIP এতদিন সাধারণত মাসিক SIP হত। তবে বর্তমানে দৈনিক SIP-ও করা যায়। আরও পড়ুন: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার মাসিক SIP নাকি দৈনিক SIP, কোনটা করা আপনার জন্য ভাল? মাসিক এসআইপির ক্ষেত্রে একজন বিনিয়োগকারী প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট একটি মিউচুয়াল ফান্ডে আগে থেকে নির্ধারিত টাকা জমা করে থাকেন। হিসাব করলে দেখা যাবে প্রতি মাসে কেউ যদি ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে বছরে ৬০ হাজার টাকা জমা হয়। অন্যদিকে, এই একই পরিমাণ টাকা যদি কেউ দৈনিক হিসাবে জমা করেন, তাঁর হিসাবটা একটু আলাদা হয়। বছরে গড় কাজের দিন যদি ২৫০ ধরে নেওয়া হয়, তাহলে দৈনিক বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ২৪০ টাকা করে। রুপি কস্ট অ্যাভারেজিংয়ের কারণে লাভ হয় এই দুই পদ্ধতি থেকেই। ফান্ডের ইউনিটের দাম কমে গেলে কম দামে বেশি ইউনিট কিনতে সাহায্য করে রুপি কস্ট অ্যাভারেজিং। দৈনিক SIP-এর মাধ্যমে মাসের প্রতি দিনই প্রায় টাকা বিনিয়োগ করা যায়। আসলে SIP-এর ক্ষেত্রে প্রতিদিন একই হারে মার্কেট যেহেতু বাড়ে না। তাই মাসের মাঝামাঝি কোনও সময় বাজার পড়লে সেই সুবিধা পাওয়া যায়। আর মাসিক SIP-এর ক্ষেত্রে বিনিয়োগের তারিখ নির্দিষ্ট হওয়ায় ওই তারিখের পর বাজার পড়লে SIP-এর মাধ্যমে নতুন করে কম দামে কোনও ইউনিট কেনা হয় না। ফলে, আগামী মাসে বিনিয়োগ করতে করতে ইউনিটের দাম বেড়ে যেতেই পারে। যদিও প্রতিদিন বিনিয়োগ করলেই যে অনেক বেশি লাভ হবে এমনও নয়। ঐতিহাসিক তথ্য বলে লাভের ক্ষেত্রে বিষয়টা উনিশ বিশ হয়ে যায়। কিন্তু যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য মাসিক SIP খুবই সুবিধাজনক। কারণ, চাকরিজীবীরা মাসের একটা নির্দিষ্ট সময়ে মাসিক মাইনে পান। আর তারপর সেই টাকা তাঁরা বিনিয়োগ করেন। আরও পড়ুন: ফের চলল বুলডোজার, ভেঙে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের তৃণমূলের শহিদ বেদি কিন্তু যে ব্যক্তিরা অল্প সময়ের ব্যবধানে উপার্জন করেন, সেটা ব্যবসায়ী হোক বা অন্য কোনও জীবিকার সঙ্গে যুক্ত কেউ, তাঁদের জন্য দৈনিক SIP বেশ সুবিধাজনক হতে পারে। তবে, যে কোনও বিনিয়োগের ক্ষেত্রে সব সময় বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। (মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বি
reworded headline with the same meaning as the source (max 90 chars)