নদিয়ার শান্তিপুরে ভক্তি ও বিশ্বাসের ঐতিহ্য মেনে ৫৮ বছরে পা দিল বামা কালীর পুজো। স্বপ্নাদেশের মাধ্যমে শুরু হওয়া এই পুজোকে কেন্দ্র করে অন্যান্য বারের মতোই এবারও বিশেষ বন্দোবস্ত করেছেন আয়োজকেরা।
তবে দর্শনার্থীদের নিরাপত্তার দিকটি বিবেচনা করে এবার প্রতিমার নৃত্য পরিবেশনের জায়গায় পরিবর্তন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আগে এই নৃত্য বড়বাজারে অনুষ্ঠিত হলেও এবার তা স্থানান্তরিত হয়ে বেচপাড়া মাঠে হবে। বামা কালী পুজো কমিটির সদস্যরা জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।







