প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আকস্মিক মৃত্যুর পরও কেন তিনি ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজের নতুন আত্মজীবনীতে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন সনিয়া গান্ধী। তাঁর বোন সে সময় ইতালি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া সত্ত্বেও তিনি এই দেশ ছেড়ে যাননি।
সনিয়া গান্ধীর আত্মজীবনীর নাম ‘Belonging: A Journey of Love’। সেখানে তিনি উল্লেখ করেছেন, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। স্বামীর মৃত্যুর পর তাঁর সাজানো জীবন এলোমেলো হয়ে যায় এবং দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। ওই কঠিন পরিস্থিতিতে তাঁর বোন তাঁকে নিজের জন্মভূমি ইতালিতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি যাননি। একটি সাক্ষাৎকারে সনিয়ার স্পষ্ট বক্তব্য:
"India was my home, my children’s home"
তিনি জানান, ভারতই ছিল তাঁর নিজের ঘর এবং তাঁর সন্তানদেরও ঘর। জন্ম ইতালিতে হলেও ভারতে তাঁর সংসার ও স্মৃতি জড়িয়ে থাকায় এই মাটি ছেড়ে যাওয়ার কথা তিনি ভাবতে পারেননি।
অন্ধকার ঘরে কাটত সময়
স্বামীর মৃত্যুর পর সনিয়ার মানসিক অবস্থা কেমন ছিল, সে কথা জানিয়েছেন তাঁর মেয়ে প্রিয়ঙ্কা গান্ধীও। প্রিয়ঙ্কার বয়ান অনুযায়ী, রাজীবের প্রয়াণের পর দিনের পর দিন একটি অন্ধকার ঘরে একাকী বসে থাকতেন সনিয়া এবং মোৎজার্টের ‘Requiem’ শুনতেন। জীবনসঙ্গীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এক অসমাপ্ত সংসারের ভার সামলানো সে সময় তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল।







